Header Ads Widget

Responsive Advertisement

ব্রজলাল কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন প্রফেসর সাইফুল ইসলাম


রিপোর্টার্স ইউনিটি ::


দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর সাইফুল ইসলাম । 


মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কলেজেটিতে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। এসময় ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক সহ সকল শিক্ষকরা ফুলের শুভেচ্ছা জানান। 


প্রফেসর সাইফুল ইসলাম এর আগে সরকারি আযম খান কমার্স কলেজে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।


উল্লেখ, গত ১৫ অক্টোবরে সাবেক অধ্যক্ষ প্রফেসর সেক মোঃ হুমায়ূন কবির অবসর গ্রহণ করেন। তাঁর অবসরোত্তর কলেজের উপাধ্যক্ষ এফ এম আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে সরকার কর্তৃক জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক সাইফুল ইসলামকে সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ