Header Ads Widget

Responsive Advertisement

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

 


তালা প্রতিনিধি:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

 সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দ্র বাছাড় এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা নারায়ণ কুমার সরকার প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, সমবায়ী সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমবায়ী হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ