আব্দুল্যাহ আল জুবায়ের ::
ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা ও শিক্ষক লাউঞ্জ ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা সরকারি ব্রজলাল কলেজ ইউনিটের দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আয়োজনে খুলনা সরকারি ব্রজলাল কলেজ ইউনিটের দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবির, উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ।


0 মন্তব্যসমূহ