শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ প্রতিনিধি ::
“গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জীবন দেয়” প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে ১০দিনের বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ৭ম বার্ষিকী এ বৃক্ষমেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ থানার এস আই শাহাদাত হোসেন, এসআই রাজিব সরদার, চাঁচাই সবুজ সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আকরাম হোসেন, কোষাধ্যক্ষ সনজয় মণ্ডল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লাল্টু ইসলাম ও আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না এটি মানুষের টিকে থাকার অন্যতম উপাদান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ আন্দোলনকে আরও জোরদার করতে হবে।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন,প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেয়, তবে আমাদের পরিবেশ আরও নিরাপদ, সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে। গাছ শুধু ছায়া দেয় না, এটি আগামী প্রজন্মের জন্য জীবন তৈরি করে।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,এই বৃক্ষমেলা কেবল প্রদর্শনী নয়, এটি মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতার বীজ বপনের একটি প্রচেষ্টা।
সবুজে ভরে উঠুক চারপাশ, প্রকৃতিই আমাদের প্রাণ, বৃক্ষই আমাদের জীবন। বৃক্ষমেলায় স্থানীয় নার্সারি মালিক, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশ প্রেমীরা অংশ নিয়েছেন। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষ বিক্রয় অনুষ্ঠিত হবে।

0 মন্তব্যসমূহ