Header Ads Widget

Responsive Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ বৃদ্ধির প্রতিবাদে ব্রজলাল কলেজে বয়কটের ডাক


আব্দুল্যাহ আল জুবায়ের ::

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে ফরম পূরণ বয়কটের ডাক দিয়েছে ব্রজলাল কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (২৮ অক্টোবর) সরকারি ব্রজলাল কলেজ ব্যবস্থাপনা বিভাগের  অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে প্রতিবাদ করেন। একইসাথে  বর্ধিত ফিস কমানোর জন্য শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালনের করেন।

 শিক্ষার্থীদের জানান, তৃতীয় বর্ষের ফরম পূরণ বাবদ এ বছরে নির্ধারিত ফিস অধিক বাড়ানো হয়েছে। ফিস কমানো নাহলে তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে কষ্টসাধ্য হয়ে উঠেছে । অনেকের সামর্থ্য নেই, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এত টাকা দিয়ে ফরম পূরণ করা প্রায় সম্ভব। 

শিক্ষার্থীরা আরো জানান, কলেজের অবকাঠামো কিংবা বিভিন্ন  উন্নয়নমূলক  কাজের জন্য যেসব পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নেয়া উচিত কর্তৃপক্ষ সেটা না নিয়ে অপ্রাসঙ্গিকভাবে বিভিন্ন খাতে ক্রমাগত  ফিস বৃদ্ধি করে চলেছে। যা প্রত্যন্ত গ্রাম থেকে পড়তে আসা শিক্ষার্থীদের পক্ষে বহন করা একপ্রকার অসম্ভব । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ