সাইদুর রহমান আকাশ ::
তালায় জাকের পার্টির আয়োজনে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে তালা সদর ইউনিয়নের উদ্যোগে ব্রীজ মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সভাপতি এসএম সাব্বির হোসেন।
বক্তব্য রাখেন, সভাপতি সেখ মর্তুজা আল মামুন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাকের পার্টির সাতক্ষীরা-২ আসনের প্রার্থী ইফতেখার আল মামুন,আজমল হোসেন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোবারক হোসেন।

0 মন্তব্যসমূহ