নিজস্ব প্রতিনিধি ::
সাতক্ষীরা তালা খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে আগুনের পুড়ে ভস্মিভূত দোকান ব্যবসায়িদের মাঝে নগত অর্থ প্রদান করেছে জামায়াত ইসলাম।
শুক্রবার রাত ৯ টার দিকে সাত দোকান ব্যবসায়িকে ১০ হাজার টাকা নগত অর্থ প্রদান করেন সাতক্ষীরা -১( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা হলেন, সুরমান গাজী, রায়হান শেখ,রানা বিশ্বাস,হানেফ গাজী,বাবলু শেখ,আফাজ গাজী, আদম গাজী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগত অর্থ বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১( তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা ইউনিয়ন আমির মুজিবর রহমান , খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মহিউদ্দিন, তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, তালা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, ইউপির সদস্য আরঙ্গজেব হোসেন, বাইজিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য ৩০ আক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৩ টায় এঘটনা ঘটে। ৭ টা দোকানের মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় ব্যবসায়ীদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।


0 মন্তব্যসমূহ