সাইদুর রহমান আকাশ ::
সাতক্ষীরার তালা উপজেলার কৃতি সন্তান ডা: এ. এস. এম. হুমায়ুন কবির (অপু) সম্প্রতি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তালা উপজেলাবাসী।
ডাঃ অপু উপজেলার মুড়াগাছার কৃতি সন্তান এবং বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন। তাঁর এই পদোন্নতিতে উপজেলা, জেলা সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।
এলাকাবাসী জানান, আমরা অত্যন্ত গর্বিত, অপু তাঁর মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং সম্প্রতি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
তাঁর মেলাট (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি), উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এন্ডোইউরোলজি (ভারত), সদস্য, আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন) এবং কিডনি, মূত্রনালী, মূত্রথলি ও পুরুষ যৌনাঙ্গ বিশেষজ্ঞ হিসেবে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের জেলার জন্য এক বিরাট সম্পদ।

0 মন্তব্যসমূহ