Header Ads Widget

Responsive Advertisement

দৈনিক সুনাম নিউজে সংবাদ প্রকাশ- শিশু মুজাহিদ পেল হুইল চেয়ার



দৈনিক সুনাম নিউজে সংবাদ প্রকাশের পরে শিশু মুজাহিদকে হুইল চেয়ার উপহার প্রদান করেছে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন। 

সোমবার (৬ অক্টোবর)  বিকেলে প্রতিবন্ধী মুজাহিদের বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। এ সময় আমরা বন্ধু ইউথ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এরআগে গত (২৯ সেপ্টেম্বর)  দৈনিক সুনাম নিউজে " একটি হুইল চেয়ারের অভাবে চলাচল করতে পারছেনা মুজাহিদ" শিরোনামে নিউজ প্রচার হয়।

প্রতিবন্ধী মুজাহিদ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে মহান্দী গ্রামের মোবারক হোসেনের ছেলে। হুইল চেয়ার পেয়ে আবেগাল্পুত মুজাহিদের পরিবার। হুইল চেয়ার উপহার দেওয়াই আমরা বন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ