Header Ads Widget

Responsive Advertisement

তালা হাসপাতালের ডাঃ নয়নের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ



তালা প্রতিনিধি ::

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ খালিদ হাসান নয়নের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতেছে একটি কুচক্রী মহল। মহলটি ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ডাঃ নয়নের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে।  

 তালা হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন কে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে গত সপ্তাহে । এটা স্বাস্থ্য অধিদপ্তরের  বদলি আদেশ মাত্র। আর এই বদলিকে ঘিরে মিথ্যাচার করছে মহলটি। 

হাসপাতালের দায়িত্বশীলরা এই বদলিকে ঘিরে গুজব ও অপপ্রচারে বিস্ময় প্রকাশ করেছেন। তারা জানান, ডাঃ নয়ন দীর্ঘদিন তালা হাসপাতালে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হাসপাতালে তাঁর উপস্থিতি, রোগী সেবা, ওয়ার্ড তদারকি, ওষুধ সরবরাহের স্বচ্ছতা নিশ্চিত করাসহ নানা কাজে তিনি ছিলেন অগ্রণী। তার বদলির খবরে যেমন সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। 


তালার সচেতন নাগরিক সমাজ জানান, মহলটি ব্যক্তি স্বার্থ উদ্ধারের খেলাই মেতেছে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ডাঃ খালিদ হাসান নয়ন বলেন, “আমার বদলি একটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তবে যেভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে, তা অত্যন্ত দুঃখজনক। এটি একধরনের মানসিক হয়রানি।

তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার জানান,আমি নতুন এসেছি, তবে এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটি রুটিন বদলি,  ডাঃ নয়নের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, আমার জানা নেই।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ