Header Ads Widget

Responsive Advertisement

ব্রজলাল কলেজে দারসুল কুরআন কর্মসূচি অনুষ্ঠিত

আমিনুর রহমান সাগর, ক্যাম্পাস প্রতিনিধি ::

সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানো ঘটনার প্রতিবাদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার বিএল কলেজে উন্মুক্ত দারসুল কুরআন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) যোহরের নামাজ বাদে কলেজ মসজিদে ছাত্রশিবিরের উদ্যোগে উন্মুক্ত দারসুল কুরআন প্রোগ্রাম আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি হযরত আলী এবং পরিচালনা করেন সেক্রেটারি শেখ হুসাইন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গফফার যশোরী। এখানে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি সমাজে সততা ,নৈতিকতা ও মানবিকতা চর্চার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, কুরআনের আলো জ্বেলে বিএল কলেজের শিক্ষার্থীদের রাসূল (সা) এর আদর্শের ভিত্তিতে সোনার মানুষ হিসেবে গড়াই তাদের লক্ষ্য। যা পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রকে প্রতিটি কাজে ন্যায়নিষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য সহায়তা করবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ