সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে আদালতের আদেশ উপেক্ষা করে চাঁদাদাবি, দোকানঘর দখলচেষ্টা, ভাংচুর ও লুটপাটের মামলায় সাতক্ষীরা উচ্চ আদালত জামিন নামঞ্জুর করে তিনজনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা উচ্চ আদালত ঘটনার সত্যতা পেয়ে আসামিদের জেল হাজতে প্রেরণ করে।
আটককৃতরা হলেন, তালার কলিয়া এলাকার আকবর মোড়লের পুত্র ইয়াছিন মোড়ল, আয়ুব মোড়ল ও ইছহাক মোড়ল।
উল্লেখ, গত (১৩ জুলাই ২৫ ) রোববার সকালে কলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নুরুল আমিনের বাজারস্থ নিজ দোকান জোরপূর্বক ভাংচুর, লুটপাট, দখলের চেষ্টা ও চাঁদাদাবি করে স্থানীয় মৃত. আকবর মোড়লের পুত্র ইয়াছিন মোড়ল, আয়ুব মোড়ল, ইছহাক মোড়ল ও তার বাহিনী। এঘটনায় সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষক পুত্র ইমরুল কবির।

0 মন্তব্যসমূহ