জহর হাসান সাগর ::
“রক্ত দিন, জীবন বাঁচান" প্রতিপাদ্যে তালার হাজরাকাটি ব্লাড ব্যাংকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় খেজুরবুনিয়া জে.এন.এ. পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রক্তদানে উৎসাহিত করা ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সাইদুর রহমান, তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বত্বাধিকারী বিধান চন্দ্র রায়, গ্রাম্য চিকিৎসক পঞ্চা ঘোষ, মশিউর রহমান, অর্জুন বিশ্বাস, আনোয়ার হোসেন, মুন্নি খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য বাইজিদ হুসাইন, হাকিম হুজুর প্রমুখ।
ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর জানান, “এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে।


0 মন্তব্যসমূহ