জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২১অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে হয় প্রতিবাদ সমাবেশ।
সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ ও সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম সহ ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বিক্ষোভ ও সমাবেশে কলেজ ছাত্রদল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ