Header Ads Widget

Responsive Advertisement

ব্রজলাল কলেজের অধ্যক্ষ সেখ হুমায়ুন কবীরকে রিপোর্টার্স ইউনিটির সম্মাননা প্রদান

 


ক্যাম্পাস প্রতিনিধি ::


চাকরি জীবন থেকে অবসর জনিত কারণে খুলনার ব্রজলাল কলেজ'র অধ্যক্ষ ও রিপোর্টার্স ইউনিটি প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীরকে বিদায়ী সম্মাননা প্রদান করেছে কলেজ রিপোর্টার্স ইউনিটি।


বুধবার (১৫ অক্টোবর) অধ্যক্ষের কার্যালয়ে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। 


বিদায়ী সম্মাননায় প্রদান করেন, ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটির পৃষ্ঠপোষক উপাধ্যক্ষ এফ. এম আব্দুর রাজ্জাক, উপদেষ্টা বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শেখ জহিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান শেখ , হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: তরিকুল ইসলাম। 


এসময় শিক্ষার্থী ও রিপোর্টার্স ইউনিটির সদস্য শেখ ইমরান হোসেন, আব্দুল্যাহ আল জুবায়ের, মাইনুল ইসলাম, ইমরান হুসাইন, প্রান্ত সরকার, আজমীর হোসেন হৃদয়, খাদিজা তুত তাহিরা, ঐশী আক্তার রুমানা, তুয়া অধিকারী, আবিদ হাসান, রাতুল খান প্রমুখ উপস্থিত ছিলেন । 



উল্লেখ, ব্রজলাল কলেজের অধ্যক্ষ সেখ হুমায়ুন কবীর'র সম্মানিত পদক্ষেপ রিপোর্টার্স ইউনিটি। দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিয়েছেন তিনি। এসময়  কলেজের বিভিন্ন সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ