Header Ads Widget

Responsive Advertisement

তালায় রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


তালা ::


তালায় রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামিক সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২ অক্টোবর)  সকাল দশটায় মাদ্রাসা মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 



রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান'র সভাপতিত্বে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, ইসলামিক গজল ও বক্তৃতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শওকত হোসাইন, শিক্ষক এম এ মমিন, আব্দুল হামিদ, মাওলানা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মুফতি ইদ্রিস আলী, মেহরান হোসাইন প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ