সাইদুর রহমান আকাশ ::
'পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে, তথ্য অধিকার নিশ্চিতকরণ' প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের ইয়ুথ গালর্স গ্রুফ ও বিদ্যালয় নাট্য দল( বিনাদ) এর সদ্যসদের অংশগ্রহনে সকাল ১০ টায় তথ্যঅধিকার দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বদেশ অফিসে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলো ষ্ঠাফ রিপোটার কল্যান ব্যানার্জী , দৈনিক জনকন্ঠ ষ্টাফ রিপোটার মিজানুর রহমান, স্বদেশ সয়স্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশে তথ্য অধিকার একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। এটি নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে “মত প্রকাশের স্বাধীনতা” নিশ্চিত করা হয়েছে। এ অনুচ্ছেদে বলা আছে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তথ্য সংগ্রহ ও প্রচারের স্বাধীনতাও এর অন্তর্ভুক্ত। তাছাড়া, ১১ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে, যেখানে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের অংশগ্রহণ তখনই সম্ভব, যখন তারা প্রয়োজনীয় তথ্য পাবে।সুতরাং সংবিধানের মৌলিক অধিকার হিসেবে তথ্য পাওয়ার অধিকার নিহিত।তথ্য অধিকার আইনের ব্যবহার করে পরিবেশ রক্ষায় ভুমিকা রাখতে পারে আমাদের যুবরা।এআই এর যুগে প্রবেশ করছি আমরা তাই এই আইনটিরও সংস্কার প্রয়োজন।
বাংলাদেশের সংবিধানের আলোকে সরকার ২০০৯ সালে “তথ্য অধিকার আইন” প্রণয়ন করে। এই আইনের মূল উদ্দেশ্য জনগণ যেন রাষ্ট্র ও সরকারি কর্মকান্ড সম্পর্কে তথ্য পায়।প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।দুর্নীতি প্রতিরোধ করা যায়।গণতন্ত্রের ভিত্তি → তথ্যপ্রাপ্তি ছাড়া সচেতন ভোটার ও সক্রিয় নাগরিক সমাজ গড়ে ওঠে না।জবাবদিহিতা → সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা সম্ভব হয়।স্বচ্ছতা → নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক তথ্য জানার সুযোগ তৈরি হয়।দুর্নীতি দমন → গোপনীয়তা ভেঙে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনা যায়।
তথ্য অধিকার আইনেও কিছু সীমাবদ্ধতা আছে, যেমন,রাষ্ট্রীয় নিরাপত্তা,আন্তর্জাতিক সম্পর্ক,ব্যক্তিগত গোপনীয়তা এসব ক্ষেত্রে তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।
বাংলাদেশ সংবিধান নাগরিকদের তথ্য অধিকারকে মৌলিকভাবে স্বীকৃতি দিয়েছে। আর তথ্য অধিকার আইন ২০০৯ এর মাধ্যমে এই অধিকার বাস্তবায়নের কাঠামো তৈরি করা হয়েছে।
সমগ্র কর্মর্সুচিতে সহায়তা করেন, নাগরিকতা প্রকল্পের প্রগ্রাম অফিসার আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম।

0 মন্তব্যসমূহ