Header Ads Widget

Responsive Advertisement

ব্রজলাল কলেজে রোভার স্কাউটের নবীন বরণ অনুষ্ঠিত

 তুয়া অধিকারী, ক্যাম্পাস প্রতিনিধি ::



সরকারি ব্রজলাল কলেজে রোভার স্কাউটের নবীনবরণ উৎসাহ ও উচ্ছ্বাসের মধ্য অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ব্রজলাল কলেজ রোভার স্কাউট এর আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজলাল কলেজের অধ্যক্ষ সেখ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এফ এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রাক্তন রোভার ও নবীন রোভারের মেলবন্ধন তৈরি হয়। 


অনুষ্ঠানের শুরুতে সিনিয়ররা রোভাররা নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রোভার স্কাউট আদর্শ, শৃঙ্খলা, সমাজসেবা ও মানবিক চেতনার গুরুত্ব আলোচনা সহ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। প্রাক্তন রোভার সদস্যরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করে নবীনদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সদস্যদের মেলবন্ধন, অভিজ্ঞতা বিনিময় এবং প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সরকারি ব্রজলাল কলেজে রোভার স্কাউটের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ