তুয়া অধিকারী, ক্যাম্পাস প্রতিনিধি ::
সারাদেশের ন্যায় সরকারি ব্রজলাল কলেজে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। আশ্বিন মাসের শুক্লপক্ষ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে এই পূজা। আলো-সাজসজ্জা এবং আনন্দময় পরিবেশে কলেজ প্রাঙ্গণকে করেছে মনোমুগ্ধকর।
কলেজের শিক্ষার্থীরাই নয়, দূর-দূরান্ত থেকে দর্শকরাও এই পূজা উপভোগ করতে আসেন। প্রাঙ্গণের সাজসজ্জা, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক পরিবেশ দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে।
দুর্গাপূজায় সরকারি ব্রজলাল কলেজে দর্শক-শিক্ষার্থীর সমাগম এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।


0 মন্তব্যসমূহ