ক্যাম্পাস প্রতিনিধি ::
"মেধা,মনন,সৃজনশীলতা" স্লোগানে খুলনা সরকারি ব্রজলাল (বি.এল) কলেজের আবৃত্তি সংগঠন ‘বায়ান্ন’র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবন-২ এর সেমিনার হলরুমে জমকালো আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
ব্রজলাল কলেজ ভাষা,সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম শোয়েব হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর এফ.এম. আব্দুর রাজ্জাক।
সরকারি ব্রজলাল কলেজ আবৃত্তি সংগঠন বায়ান্ন'র সাবেক সভাপতি আবুল বাশার সজীব'র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম,এম ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন বায়ান্ন'র সভাপতি রাকিবুল হাসান, সম্পাদক রাইসা খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের নবীনবরণ
নবীনদের মাঝে আবৃত্তির প্রতি আগ্রহ জাগিয়ে তুলবে এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়ক হবে।
সংস্কৃতি ও সাহিত্যচর্চা মানুষের মননকে সমৃদ্ধ করে, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। বায়ান্নর মতো সংগঠন তরুণদের দেশপ্রেম ও সৃজনশীলতার পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আবৃত্তি বায়ান্ন'র সংগঠকরা জানান, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সরকারি ব্রজলাল কলেজে ২০১৬ সালে ‘বায়ান্ন’ প্রতিষ্ঠিত হয়।আবৃত্তি ও সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এবারের নবীন বরণ অনুষ্ঠান সেই ধারাবাহিকতার আরেক উজ্জ্বল প্রমাণ হয়ে রইল।
সংগঠনের সাধারণ সম্পাদক রাইসা খান বলেন, "বায়ান্ন" সংগঠনটি দীর্ঘ ৯বছর ধরে বিএল কলেজের সাংস্কৃতিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও শৈল্পিকতা বিকাশে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অতিথিরা নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

0 মন্তব্যসমূহ